ব্যবসায়িক ব্যস্ততায় ফিরেছেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে গুরুদায়িত্ব পালন শেষে এখন পুরোদমে নিজের চেনা ভুবনে ফিরেছেন শেখ বশির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রাষ্ট্রীয় ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি শতভাগ মনোনিবেশ করেছেন নিজের হাতে গড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আকিজ বশির গ্রুপ’ এবং পরিবারের প্রতি। পুরোদস্তুর ব্যবসায়িক ব্যস্ততা মন্ত্রণালয়ের ফাইল আর নীতিনির্ধারণী বৈঠকের ব্যস্ততা শেষে শেখ বশির উদ্দিনের বর্তমান দিনলিপি আবর্তিত হচ্ছে তার করপোরেট অফিসকে ঘিরে। আকিজ বশির গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “চেয়ারম্যান স্যার এখন নিয়মিত অফিস করছেন। তিনি ব্যবসার সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।” প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক এবং দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি পারিবারিক সময়কেও গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকার পর এখন তিনি স্ত্রী-সন্তান ও আত্মীয়-স্বজনদের পর্যা...